চারঘাটে খাল খনন কর্মসুচী পরিদর্শনে জেলা প্রশাসক
চারঘাট প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে চলমান খাল খনন কর্মসূচী পরিদর্শন করেছেন রাজশাহী জেলা প্রাশাসক কাজী শহিদুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নিমপাড়া ইউনিয়নের ঝাউবোনা হতে কান্দ্রা হয়ে বড়াল নদী পর্যন্ত চলমান খনন কাজ পরিদর্শন করেন তিনি। ২০২৫-২৬ অর্থবছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইউজিপিপি) এর আওতায় ১০ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ এ খাল খনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটিতে প্রক্কলিত মাটির কাজের পরিমান ধরা হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার ঘনফুট এবং এতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪২ লক্ষ ৫৫ হাজার ৭৫৪ টাকা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের গুনগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার নির্ধেশনা দেন। তিনি বলেন এ ধরনের খাল খন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃসি সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং স্থানীয় অতি দরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পরিদর্শন শেষে জেলা প্রশাসক বৃক্ষরোপন করেন এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপনের গুরুত্ব তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহাতুল করিম মিজান, জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় জনপ্রতিনিধিগন।
