রাজশাহীতে নতুন কুড়ি খেলা শুরু

সারাদেশের ন্যায় রাজশাহীতেও নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ভার্চুয়ালি খেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের এমপি এ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের এমপি আবু সাইদ চাঁদ এমপি, রাজশাহী-৫ আসনের এমপি অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এরশাদ আলী ইশাসহ অন্যান্য নেতৃবৃন্দ। আগামী ৯ মে বিকেল ৫টায় এর সমাপনি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট