পুশইনের আশঙ্কায় চারঘাট সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

চারঘাট প্রতিনিধি

ভারত থেকে পুশইনের আশঙ্কায় রাজশাহী জেলার চারঘাট উপজেলা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করেছে বিজিবি। সীমান্ত এলাকায় টহল বৃদ্ধি, নজরদারি জোড়দার এবং স্থানীয় জনসাধারনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাহিনীটি। তবে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। তবে তবে পুশইনের ঘটনা ঘটলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।

সীমান্তবর্তী পদ্মানদীতে মাছ ধরতে আসা একাধিক জেলে জানান গত শনিবার(১২জুন) রাত থেকে চারঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পদ্মা নদীর ওপারে ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার কাগমারি চর এলাকায় সীমান্তে কয়েকশ মানুষকে জড়ো করে রাখে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকাগুলোতে মাইকিং করে জনসচেতনতা বৃদ্ধি এবং এলাকাবাসীর সহযোগীতা কামনা করা হচ্ছে ।

সীমান্ত এলাকায় বসবাসকারী পিরোজপুর গ্রামের কামাল জানান বিজিবি সদস্যরা টহল ও নজরদারি জোরদার করেছেন। সীমান্ত এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি বিএসএফের সম্ভাব্য পুশ ইন প্রতিহত করতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাও কামনা করছে বিজিবি। রোববার থেকে বিজিবির সঙ্গে কাধে কাধ মিলে সীমান্তে পাহারা দিচ্ছে স্থানীয় গ্রামবাসী। তাদের এই দৃঢ় অবস্থান বিজিবির সতর্ক নজরদারির মুখে শেষ পর্যন্ত বিএসএফ পিছু হটতে বাধ্য হবে এবং পুশইনের চেষ্টা পুরোপুরি ব্যর্থ হবে বলে জানান তিনি। 

ঘটনার আংশিক সত্যতা নিশ্চিত করে মডেল থানা ওসি আব্দুল মালেক বলেন, বিজিবির সাথে যোগাযোগ বৃদ্ধি করা হয়েছে এবং তাদের সহায়তায় সহায়তায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্তা জোরদার করতে টহল বৃদ্ধি করা হয়েছে।  কোনোভাবেই অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানান।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস এর সাথে যোগাযোগ তিনি বলেন পুশইন এর আশঙ্কার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বিজিবি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে সীমান্ত এলাকায় নজরদারী বাড়ানো হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট