নগরীতে পাঁচ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং গাঁজা সেবনের দায়ে ৫ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শাহমখদুম থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

২৩ নভেম্বর পরিচালিত অভিযানে মাদক সেবনরত অবস্থায় উত্তর নওদাপাড়া গ্রামের মো. সুজনের ছেলে মো. শান্ত ইসলাম (২৪); বড়বাড়ীয়া গ্রামের মো. টুরু মিয়ার ছেলে মো. বেলাল হোসেন (৩৬); মৃত গাফফারের ছেলে মো. জুয়েল রানা (৩০); মো. ইনতাজ আলীর ছেলে মো. জাহিদ হাসান (২৬) এবং মো. রমজান আলীর ছেলে মো. রাশেদুল ইসলাম (২৬)-কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ইয়াবা ট্যাবলেট সেবনের দায়ে মো. শান্ত ইসলামকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে মো. বেলাল হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ ছাড়া গাঁজা সেবনের দায়ে মো. জুয়েল রানাকে ০৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, মো. জাহিদ হাসানকে ০৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড এবং মো. রাশেদুল ইসলামকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট