রাজশাহী আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা প্রধানমন্ত্রী কৃষিখাত ও কৃষককে বাঁচানোরজন্য কাজ করে যাচ্ছেন: ভূমিমন্ত্রী মিনু
স্টাফ রিপোর্টার
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষিখাত ও কৃষক বাঁচানোর জন্য নানা ধরণের উদ্যোগ গ্রহণ করেছেন। পাটচাষী, ইক্ষুচাষী ও সেরিকালচার কৃষক নি:শেষ হয়ে গেছে। এদেশের মাটির সন্তান হিসেবে তারেক রহমান তাদেরেকে পুনরুজ্জিবিতি করার চেষ্টা করছেন।
গতকাল শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর রাজশাহীতে আগমন উপলক্ষে নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, ইতিমধ্যেই ১৫টি পাটকল চালু হয়েছে। বিভিন্ন স্থানে পাট উৎপাদনের জন্য উৎসাহিত করছেন। পাট আগামীতে সোনালী আঁশ হিসেবে বাংলাদেশের অর্থনীতিকে আরো বিকশিত করবে। এ সমাবেশে কৃষকরাই বেশি থাকবেন। এতে রাজশাহী জেলা ও মহানগর এবং অন্যান্য ও জেলার সবাই সহযোগিতা করবেন।
বাংলাদেশেল ইতিহাসে কখনো কোন রাষ্ট্র প্রধান ঢাকার বাহিরে মন্দির পরিদর্শন করেননি। এই প্রথম জনগণের প্রধানমন্ত্রী তারেক রহমান তা করছেন। এর মাধ্যমে তিনি জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন। তিনি শুধু রাজশাহীতে নয় তিনি রংপুর বিভাগের বিভিন্ন স্থানে এবং চট্রগ্রামেও মন্দির পরিদর্শন করবেন। তাঁর আগমন উপলক্ষে এবং তাঁর সঙ্গে থাকার জন্য নির্দিষ্টভাবে কার্ড প্রদান করা হবে। এর বেশি কেউ তাঁর কাছাকাছি যেতে পারবেননা। ধর্মসভা পরিদর্শনের সময় হিন্দু ধর্মালম্বীদের অংশগ্রহন থাকবে। সমাবেশ সুন্দরভাবে শেষ করার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। উপস্থিত নেৃতৃবৃন্দ তাদের নিজ নিজ অবস্থান থেকে সমাবেশকে সফল করতে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন।
রাজশাহী-৬ আসনের এমপি ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাটোর সদর আসনের এমপি ও সংসদের হুইপ এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শারমীন ফারজানা পুতুল, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের এমপি অধ্যাপক নজরুল ইসলাম, নওগাঁ-১ আসনের এমপি মোস্তাফিজুর রহমান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহীন শওকত, বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ(আরডিএ) এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এভোকেট এরশাদ আলী ঈশা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ প্রশাসক হারুন-অর রশিদ।
রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসক মাহফুজুর রহমার রিটনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, চিনি ও খাদ্য শিল্প মন্ত্রণালয়ের চেয়ারম্যান সামসুজ্জামান সুরুজ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী জেলা বিএনপির রাজশাহী মহানগর বিএনপি সভাপতি মামুন অর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদীন শিবলী, আলী আশরাফ মাসুম। এ ছাড়াও রাজশাহী ও মহানগরের বিএনপি ও এর অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন থানা, উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবগণ।
