নগরীতে মাদকবিরোধী অভিযানে আটক ২
স্টাফ রিপোর্টার
রাজশাহী নগরীতে কাশিয়াডাঙ্গা ও এয়ারপোর্ট থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ২ মাদক কারবারীকে আটক করেছে। গত শুক্রবার দিবাগত রাতে পুলিশ এ অভিযান চালায়। আটককৃতরা হলো, নগরীর কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর গ্রামের মৃত মুকুল হোসেনের ছেলে তুষার হোসেন (২৫) এবং এয়ারপোর্ট থানার বাঘাটা পূর্বপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে শিহাব আলী (২০)।
নগর পুলিশ জানায়, শুক্রবার রাত পৌনে ১১ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকা থেকে তুষারকে ও রাত সোয়া ৯ টার দিকে এয়ারপোর্ট থানার বাঘাটা পূর্বপাড়া এলাকা থেকে শিহাবকে আটক করা হয়। আটকের পর তাদের দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ও ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
