পিএসএল পাকিস্তান তরুণের হ্যাটট্রিক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান ১১তম আসরে প্রথম হ্যাটট্রিক করলেন আলী রাজা। করাচি কিংসের বিপক্ষে অবিশ্বাস্য পারফরম্যান্স করেন পেশোয়ার জালমির এই তরুণ পেসার।

বুধবার টস হেরে ব্যাটিংয়ে নেমে করাচি কিংস শুরুটা বেশ ভালোই করেছিল। ওপেনার ডেভিড ওয়ার্নার ১১ রান করে আলী রাজার বলে বোল্ড হলেও জেসন রয় অন্যপ্রান্ত থেকে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান। নিজের নবম পিএসএল ফিফটি তুলে নিয়ে রয় খেলেন ৫১ বলে ৮৫ রানের এক বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল ১১টি চার ও ২টি ছক্কার মার।

মাঝপথে আজম খান ১৯ বলে ৩৫ রানের এক ক্যামিও ইনিংস খেলে দলের রানকে ১৫০’র গণ্ডি পার করান।

ইনিংসের শেষ ওভারে আসল চমক দেখান তরুণ পেসার আলী রাজা। ওভারের চতুর্থ বলে খন্দকার শাহ হিট উইকেট হয়ে সাজঘরে ফেরেন। পঞ্চম বলে শহীদ আজিজকে আউট করার পর শেষ বলে হাসান আলীকে শূন্যরানে বিদায় করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আলী রাজা। আর করাচি কিংস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে।

পিএসএলের ইতিহাসের প্রথম হ্যাটট্রিককারী বোলার হলেন মোহাম্মদ আমির। ২০১৬ সালে করাচির কিংসের হয়ে লাহোর কালান্দার্সের বিপক্ষে টানা তিন বলে তিন উইকেট নেন তিনি। আর এখন পর্যন্ত পিএসএলে হ্যাটট্রিক হয়েছে সাতবার। এর মধ্যে পাঁচজন পাকিস্তানি বোলার, দুইজন বিদেশি।

Similar Posts

  • সেই দিয়াবাতের জাদুতে মোহামেডানকে হারাল আবাহনী

    চির প্রতিদ্বন্দ্বীর দুই দলের লড়াইয়ে রোমাঞ্চ আর নাটকীয়তার কমতি ছিল না। প্রায় এক মাসের বিরতি শেষে বাংলাদেশ ফুটবল লিগে আজ দুই দল মুখোমুখি হয়েছিল কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। ম্যাচের তৃতীয় মিনিটেই উজবেক মিডফিল্ডার মোজাফফরভের চোখধাঁধানো ‘অলিম্পিক গোল’ মোহামেডানকে উল্লাসে ভাসালেও, সেই আনন্দ স্থায়ী হয়নি। মিরাজুলের গোলে ১৭ মিনিটে সমতায় ফেরার পর দ্বিতীয়ার্ধে মোহামেডানেরই সাবেক প্রাণভোমরা…

  • তামিম সভাপতি হওয়ায় যে  সুবিধার কথা বললেন মিরাজ

    এক বছর আগেও তামিম ইকবাল ঢাকা প্রিমিয়ার লিগে ছিলেন মেহেদী হাসান মিরাজের সতীর্থ। দুজনে খেলেছিলেন মোহামেডানের হয়ে। এখন দুজনের ভূমিকা বদলেছে—এই সময়ের মধ্যেই মিরাজ হয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক, আর ৭ এপ্রিল তিন মাসের জন্য বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হন তামিম। ২০২৩ সালেও তামিম জাতীয় দলের অধিনায়ক ছিলেন। এখানেই বাড়তি একটা ভরসা পাচ্ছেন ওয়ানডে অধিনায়ক…

  • জয় দিয়েই বাছাই শুরু বাংলাদেশের

    এশিয়ান গেমস হকির বাছাইপর্ব জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। আজ ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে চাইনিজ তাইপের বিপক্ষে ৪-৩ গোলের জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম কোয়ার্টারে আজ চাইনিজ তাইপের সঙ্গে বাংলাদেশের লড়াইটা হয়েছে সমানে সমান। ম্যাচের চার মিনিটে গোল করেন চাইনিজ তাইপের লি চি-শুয়ান। সমতায় ফিরতে বাংলাদেশের লেগেছে ১১ মিনিট। ১৫ মিনিটে পেনাল্টি কর্নার…

  • হঠাৎ আন্দোলনে আবাহনী-মোহামেডানের ফুটবলাররা

    দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধির লক্ষ্যে সার্কভুক্ত দেশগুলোর ফুটবলারদের অন্য দেশের লিগে স্থানীয় হিসেবে খেলার নিয়ম চালু করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। এরই মধ্যে এই নিয়ম বাস্তবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাতেই আন্দোলনে নেমেছে স্থানীয় ফুটবলাররা। সাফের এই নতুন নিয়মের সর্বোচ্চ ব্যবহার করছে ব্রাদার্স ইউনিয়ন। এবারের বাংলাদেশ ফুটবল লিগে…

  • ভেঙে দেওয়া হলো বুলবুলের পরিচালনা পর্ষদ, এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল

    আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। তিনি জানান, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে বিসিবিতে তিন মাস মেয়াদী ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন…

  • |

    জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফল

    প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুল ১০  উইকেটে হারায় দারুশা উচ্চ বিদ্যালয়কে। গতকাল বৃহস্প্রতিবার(১৬ এপ্রিল) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে  টসে হেরে দারুশা উচ্চ বিদ্যালয় ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৭১ রান। দলের পক্ষে সর্বোচ্চ আদিল ১৯ ও জাবির ১২ রান করে। বিপক্ষ দলের পক্ষে রিফাত ৩০,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *