নাহিদের ক্যারিয়ার সেরা বোলিং, পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

মিরপুর টেস্টের শেষ সেশনে গতির ঝড় তুললেন নাহিদ রানা। তার সামনে দাঁড়াতেই পারল না প্রতিপক্ষের ব্যাটিং। দুর্দান্ত বোলিংয়ে তাকে দারুণ সঙ্গ দিলেন তাসকিন আহমেদ, তাইজুল ইসলামরা। পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানে জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। ২৬৮ রানের লক্ষ্যে পাকিস্তান গুটিয়ে গেছে ১৬৩ রানে। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪০ রানে ৫ উইকেট নিয়েছেন নাহিদ রানা। ১১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বার পেলেন ৫ উইকেটের স্বাদ। পাকিস্তানের বিপক্ষে টানা তিন টেস্ট জিতল বাংলাদেশ। দেশের মাটিতে প্রথম। দারুণ খেলেই জয় পেয়েছে স্বাগতিকরা। আর এই জয়ে নেতৃত্ব দিলেন দলের সবচেয়ে কনিষ্ঠ সদস্য নাহিদ রানা। গতিময় এই পেসার পাকিস্তানের কেবল লোয়ার অর্ডার গুটিয়ে দেননি, নিয়েছেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের গুরুত্বপূর্ণ দুই উইকেটও। পাকিস্তানের বিপর্যয়ের শুরুটা হয়েছিল সেট ব্যাটার আব্দুল্লাহ ফাজলের আউটের মধ্য দিয়ে। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান তার। ১১৩ বলে ৬৬ রান করা এই ব্যাটারকে এলবিডব্লিউ করেন তাইজুল ইসলাম। এরপর শাকিল ও রিজওয়ান কিছুটা প্রতিরোধ গড়েছিলেন, কিন্তু রানা এসে সেই জুটি ভেঙে দেন। একবার সেই জুটি ভাঙার পর বাকি উইকেটগুলো ছিল কেবল আনুষ্ঠানিকতা। শেষ পর্যন্ত বাংলাদেশ প্রাপ্য জয় নিশ্চিত করে।

৪০ রানে ২ উইকেট নিয়েছেন আরেক পেসার তাসকিন আহমেদ। ওপেনার ইমাম-উল-হক ও সালমান আগার মতো গুরুত্বপূর্ণ দুই উইকেট নেন এই পেসার। ২২ রানে ২টি শিকার ধরেন তাইজুল। ওপেনার আজান আওয়াইসের উইকেট নিয়ে অবদান রাখেন মেহেদি হাসান মিরাজও। প্রথম ইনিংসে ৪১৩ রান করা বাংলাদেশ পঞ্চম দিনের প্রথম নেশন শেষ হতে ২০ মিনিট মত বাকি থাকতে ৯ উইকেটে ২৪০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান শান্ত এবার করেন ৮৬৭ রান। ম্যাচসেরাও বাংলাদেশ অধিনায়ক। প্রথম ইনিংসে ৩৮৬ রান করা পাকিস্তান এবার ব্যাটিং করতে পেরেছে ৫২.৫ ওভার। আগামী শনিবার সিলেটে শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট