রাজশাহীর বাজারে কমেছে সবজির দাম, স্বস্তি ক্রেতাদের মাঝে

স্টাফ রিপোর্টার

রাজশাহীর বাজারে সরবরাহ বাড়ায় শীতকালীন সবজিসহ প্রায় সব ধরনের সবজির দাম কমেছে। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। তবে মাছ, মাংস, মুরগি ও ডিমের বাজারে তেমন কোনো পরিবর্তন নেই। এসব পণ্যের দাম এখনো তুলনামূলক বেশি গতকাল শনিবার নগরীর সাহেববাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি ডায়মন্ড আলু ২০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, কাঁচামরিচ ৭০ টাকা, দেশি শসা ৭০ টাকা, বিদেশি শসা ৪০ টাকা, পটল ৩০ টাকা, ঢেঁড়স ৩৫ টাকা, বেগুন ৫০ টাকা এবং বরবটি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।এ ছাড়া শীতকালীন সবজির মধ্যে প্রতি কেজি শিম ৮০ টাকা, মুলা ২০ টাকা, ফুলকপি ৪০ টাকা, পাতাকপি ৪০ টাকা, জলপাই ৩০ টাকা, ঝিঙে ৪০ টাকা, করলা ৫০ টাকা, কচুর লতি ৪০ টাকা এবং পেঁপে ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। পুঁইশাক, পালংশাক, লালশাক ও ধনেপাতাসহ বিভিন্ন ধরনের শাকের দামও কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে বলে জানিয়েছেন ক্রেতারা। আর প্রতি পিস লাউ ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।ব্যবসায়ীরা বলছেন, বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় অধিকাংশ সবজির দাম কমেছে। বিশেষ করে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় এসব সবজির দামও আগের তুলনায় কমেছে। ফলে ক্রেতারা তুলনামূলক কম দামে সবজি কিনতে পারছেন।তবে সবজির বাজারে স্বস্তি ফিরলেও মাছ, মাংস ও ডিমের বাজারে তেমন পরিবর্তন দেখা যায়নি। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা, লেয়ার মুরগি প্রায় ৩২০ টাকা এবং দেশি মুরগি ৪৫০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।ডিমের বাজারেও দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। প্রতি হালি দেশি মুরগির ডিম ৭৫ থেকে ৮০ টাকা, হাঁসের ডিম ৭০ টাকা, ফার্মের লাল ডিম ৪৮ থেকে ৫০ টাকা এবং সাদা ডিম ৪৪ টাকা দরে বিক্রি হচ্ছে।এদিকে মাছের বাজারে চড়া দাম অব্যাহত রয়েছে। প্রতি কেজি রুই মাছ ২৬০ থেকে ৩০০ টাকা, কাতলা ৩০০ থেকে ৩৫০ টাকা, তেলাপিয়া ১৭০ থেকে ২০০ টাকা, পাঙাশ ১৭০ থেকে ২০০ টাকা, চাষের কৈ ২০০ থেকে ২২০ টাকা এবং চাষের শিং ৩০০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া টেংরা ৫৫০ থেকে ৬৫০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, চিংড়ি ৬৫০ থেকে ৯০০ টাকা এবং কোরাল ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।বাজার করতে আসা আব্দুল আউয়াল মজুমদার বলেন, ‘সবজির দাম মোটামুটি সহনীয় পর্যায়ে এসেছে। এতে কিছুটা স্বস্তি লাগছে। তবে মুরগি ও মাছ কিনতে এখনো বেশি টাকা খরচ হচ্ছে। সংসারের অন্যান্য খরচও বেড়েছে। তাই প্রয়োজন থাকলেও অনেক সময় ইচ্ছামতো মাছ-মাংস কেনা সম্ভব হচ্ছে না।’মুরগি বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, ‘মুরগির খাবারসহ খামারের বিভিন্ন খরচ বেড়েছে। এসব কারণে মুরগি সংগ্রহ করতে আগের চেয়ে বেশি টাকা লাগছে। পাইকারি বাজারে দাম বেশি থাকায় খুচরা পর্যায়েও কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।’সবজি বিক্রেতা ওয়াসিম বলেন, ‘বাজারে এখন সবজির সরবরাহ মোটামুটি ভালো। বিশেষ করে শীতকালীন সবজির সরবরাহ বাড়ছে। এ কারণে অধিকাংশ সবজির দাম কমেছে। তবে সরবরাহ কম-বেশি হলে কিছু সবজির দাম সামান্য ওঠানামা করে।আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্য রপ্তানিতে সরকারের নতুন উদ্যোগদেশে গামা ইরেডিয়েশন সেন্টার উদ্বোধনপ্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬ । ৩:১৭ পিএমআন্তর্জাতিক মানে কৃষিপণ্য রপ্তানিতে দেশে গামা ইরেডিয়েশন সেন্টার উদ্বোধন করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। শনিবার  গাজীপুরের ভবানীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আঞ্চলিক গবেষণা স্টেশনে নবনির্মিত গামা ইরেডিয়েশন সেন্টার উদ্বোধন করা হয়।এসময় মন্ত্রী বলেন, কৃষিপণ্যের সংরক্ষণ ক্ষমতা (সেলফ লাইফ) বাড়ানো, জীবাণুমুক্তকরণ এবং গুণগত মান বজায় রাখার ক্ষেত্রে এ প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখবে। এর মাধ্যমে দেশের কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।কৃষিমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। বর্তমান সরকার কৃষিপণ্যকে দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের আমের গুণগত মান ভালো। গামা ইরেডিয়েশন প্রযুক্তির মাধ্যমে এসব আমের সংরক্ষণক্ষমতা বাড়ানো ও জীবাণুমুক্ত করা সম্ভব হলে আন্তর্জাতিক বাজারে রপ্তানির পরিমাণ বাড়বে।তিনি আরও বলেন, সম্প্রতি চীন থেকে আসা একটি প্রতিনিধিদল বাংলাদেশের আম আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে কাঁঠালেরও ব্যাপক চাহিদা ও খাদ্যগুণ রয়েছে। তবে এসব পণ্য রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখা জরুরি। এ লক্ষ্য পূরণে গামা ইরেডিয়েশন সেন্টার সময়োপযোগী উদ্যোগ।কৃষিমন্ত্রী বলেন, কৃষিপণ্যের পচন ও অপচয় রোধ এবং কৃষকের উৎপাদিত পণ্যের সুরক্ষায় দেশের গুরুত্বপূর্ণ জেলাগুলোতেও পর্যায়ক্রমে এ ধরনের সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে ব্যয় কিছুটা বেশি হলেও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এসব কেন্দ্রের কার্যকারিতা বাড়ানো এবং দক্ষ কারিগরি দল গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।তিনি বলেন, ‘কৃষির অর্থনীতি শক্তিশালী হলেই দেশের অর্থনীতি শক্তিশালী হবে। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে গামা ইরেডিয়েশন সেন্টার কৃষি খাতকে সহযোগিতা করবে।’বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. সারফুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান, বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি ডা. জিয়াওকুন শি’সহ অনেকে বক্তব্যে রাখেন।জানা গেছে, কৃষি পণ্য পরিশোধনে এ পরমাণু প্রযুক্তি নির্ভর সেন্টারটি ৮৯ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট