নৈরাজ্য ও অস্থিতিশীল করার প্রতিবাদে  রাজশাহী জেলা বিএনপির সমাবেশ

স্টাফ রিপোর্টার

দেশ নিয়ে কোন প্রকার নৈরাজ্য ও অস্থিতিশীল করার প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে রাজশাহী মহানগীর বাটার মোড়ে বিএনপি রাজশাহী জেলা শাখার আয়োজনে  এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদের  সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাবিবা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপির সদস্য অধ্যাপক আব্দুস সামাদ, রুকুনুজ্জামান আলম, রায়হানুর আলম রায়হান, গোলাম মোস্তফা মামুন, ডিএম জিয়াউর রহমান, শেখ মকবুল হোসেন, সদর উদ্দিন, কামরুজ্জামান হেনা ও মিজানুর রহমান প্রমুখ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট