জমঈয়তে আহলে হাদিস রাজশাহী মহানগর শাখার দিনব্যাপী সভা ও প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস রাজশাহী মহানগর শাখার জেনারেল কমিটির দিনব্যাপী  সভা ও প্রশিক্ষণ কর্মশালা গতকাল শনিবার নগরীর তালাইমারি দারুল উলুম আলিয়া মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, স্বাগত বক্তব্য দেন এবং রাজশাহী মহানগর কমিটির করণীয় শীর্ষক আলোচনা করেন মহানগর কমিটির সভাপতি প্রফেসর ডক্টর ইফতিখারুল আলম মাসউদ। উদ্বোধন করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান অতিথি ছিলেন ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের জেনারেল সেক্রেটারি অধ্যাপক মোঃ আসাদুল ইসলাম। বিশেষ অতিথি থেকে ‘নেতৃত্ব ও ভারসাম্য শীর্ষক’ আলোচনা করেন বাংলাদেশ জমাইতে আহলে হাদিস এর সহ-সভাপতি তালাইমারী দারুল উলুম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গোলাম কিবরিয়া নূরী। ‘কুরআন ও সুন্নাহর আলোকে দাওয়াত এর গুরুত’¡ শীর্ষক আলোচনা করেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক প্রফেসর ড. মতিউর রহমান। ‘আহলে হাদীসের ঐতিহ্য ও বৈশিষ্ট্য’ নিয়ে আলোচনা করেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের যুগ্ম সম্পাদক শায়খ মুহাম্মদ আব্দুল মাতীন। ‘সহীহ সালাত ও আকীদা ভিত্তিক পরিবার গঠন’ শীর্ষক আলোচনা করেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের যুগ্ম সম্পাদক শায়খ ড. মুযাফফর বিন মহসিন। ‘বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের গঠন ও আইন নীতি নিষেধ’ নিয়ে আলোচনা করেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সাংগঠনিক সম্পাদক শায়খ মুহাম্মদ রেজাউল ইসলাম। এতে রাজশাহী মহানগরীর বিভিন্ন মসজিদের ইমাম, মুহাদ্দিস, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন। জমঈয়তে আহলে হাদীসের রাজশাহী মহানগরের জেনারেল কমিটির এই সভায় পবিত্র হারামাইন শরীফাইন তথা মক্কা ও মদীনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট