নগরীতে যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে নগরীর ১নং ওয়ার্ডে প্লেজার কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ১নং ওয়ার্ডের পীর সাহেব পাড়ায় প্লেজার কিন্ডার গার্ডেন স্কুলের প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. সোহেল রানা, যুগ্ম-আহ্বায়ক (দপ্তর সম্পাদক) মাসুদুল হক মৃধা মমিন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য মোহন আলী, আখলেছুর রহমান সাজিম, ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মাইনুল হোসেন, সাধারণ সম্পাদক মো. ওয়াসিম জাভেদ টিংকু, ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মনজুর কাদের স্বপন, কাশিয়া থানা ছাত্রদলের সদস্য সচিব মো. আল ফেরদৌস জিন্নাহ, ২নং ওয়ার্ড যুবদল (পূর্ব) আহ্বায়ক শাহাদৎ হোসেন নবীন, ১নং ওয়ার্ড (পশ্চিম) যুবদলের সদস্য সচিব মো. মুরাদ হোসেন, মহানগর যুবদলের নেতা লিয়ন, আল ফারাবি রাজ ও রকিসহ প্লেজার কিন্ডার গার্ডেন স্কুলের সম্মানিত শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। এই বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিকে সার্বিকভাবে সহযোগিতা করেন ১নং ওয়ার্ড যুবদল (পূর্ব)-এর যুগ্ম-আহ্বায়ক জাদিদ রাহাত দ্বীপ। রাজশাহী মহানগর যুবদলের পক্ষ থেকে আয়োজক ও স্কুলের সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
