গোদাগাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
গতকাল বৃহস্পতিবার সিসিবিভিও’র উদ্যোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে গ্রাম আদালতে ন্যায় বিচার প্রাপ্তিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের অভিগম্যতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এই গণশুনানিতে মোহনপুর ইউনিয়নভুক্ত নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নেতা ও প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। উক্ত গণশুনানির কার্যক্রম ছিল পাওয়ার পয়েন্টের মাধ্যমে গ্রাম আদালতের বিচারিক সেবা সম্পর্কে অবহিতকরণ, গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শণী, মুক্ত আলোচনা, প্রশ্নোত্তর পর্ব ও গ্রাম আদালতের কার্যকারিতা বিষয়ক লিফলেট বিতরণ করা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো: খাইরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, সিসিবিভিওর উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা মোঃ নিরাবুল ইসলাম, উক্ত ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো: জাহাঙ্গীর আলম । গণশুনানীর শুরুতে উপস্থিত সকলকে গ্রাম আদালতে বিবাদ মীমাংসার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়বার আহ্বান জানান। অনুষ্ঠানে মূলপর্বে আলোচনা করেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো: আতিকুর রহমান। গ্রাম আদালতের কাঠামো, বিচারিক প্রক্রিয়া ও পদ্ধতি, মীমাংসার ধরণ, আবেদন প্রক্রিয়া বিষয়ে আলোচনা করা হয়। সিসিবিভিও’র পক্ষে আরো উপস্থিত ছিলেন কর্মসূচি কর্মকর্তা জোসেফ হাঁসদা ও সমাজ সংগঠক ভবেশ লাকড়া। প্রেস বিজ্ঞপ্তি
