নগরীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারী ও এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা শাখা (ডিবি) ও বেলপুকুর, শাহমখদুম এবং চন্দ্রিমা থানা পুলিশ। গত সোমবার রাতে এসব অভিযান পরিচালনা করা হয়।

নগর পুলিশ জানায়, এ দিন দুপুর পৌনে ২টার দিকে ডিবি পুলিশের একটি দল কাটাখালী থানার টাংগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অভিযান চালিয়ে চারঘাট থানার টাংগন মধ্যপাড়া গ্রামের বাহাদুর মন্ডলের ছেলে রাসেল মন্ডলকে (৩০) ২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে। রাসেলের বিরুদ্ধে কাটাখালী থানায় চারটি ও চারঘাট থানায় একটি মাদক মামলা রয়েছে। সন্ধ্যা ৭টার দিকে বেলপুকুর থানা পুলিশ জয়পুর গ্রামে অভিযান চালিয়ে দক্ষিণ জামিরা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জিয়ারুল ইসলামকে (৫০) ৩ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। রাত সোয়া ২টার দিকে শাহমখদুম থানা পুলিশ বড়বনগ্রাম চকপাড়া (ফুলতলা) এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের মাজদার আলীর ছেলে সোহাগ আলীকে (২৪) ১১টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে মেহেরচন্ডী কড়াইতলা (বেড়ার মসজিদ) এলাকার মো. মিলনের ছেলে হৃদয় ইসলামকে (২৭) তার বাবা-মা চন্দ্রিমা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। তাকে নেশাগ্রস্ত অবস্থায় তাকে থানায় নেওয়া হয়। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট