রাজশাহী মহানগর জামায়াতের সদস্য সম্মেলন

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে মহানগরী আমীর নির্বাচনের উপলক্ষে সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ৩ টার দিকে রাজশাহীর মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, এমপি।

রাজশাহী মহানগর জামায়াতের আমীর ও সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম।

সম্মেলনে অতিথীবৃন্দ, নেতৃত্ব, নির্বাচন ও মহানগরীর সাংগঠনিক কার্যক্রমকে  তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে দায়িত্বশীল সদস্যদের যোগ্যতা, দক্ষতা, শৃঙ্খলা ও নৈতিক মানোন্নয়নের দিকনির্দেশনা দিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। উল্লেখ্য, মহানগরীর অন্তর্ভুক্ত সাধারণ সদস্যগণের সরাসরি গোপন ভোটে আগামী দুই বছররের জন্য রাজশাহী মহানগর জামায়াতের আমীর নির্বাচিত হবেন।  প্রেস বিজ্ঞপ্তি

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট