মহাদেবপুরে সড়কে বৃক্ষরোপণ কর্মসূচী
মহাদেবপুর প্রতিনিধি
নিয়মবহির্ভূত মহাদেবপুরে গেটকা লোকমোর্চা কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টা থেকে দিনব্যাপী উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ধর্মপুর-শিবরামপুর গ্রামীণ পাকা সড়কের দুই পাশে এ বৃক্ষ রোপণ অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকায় দুইশ’টি ঔষধী ও ফলদ গাছের চারা রোপণ ও তিনশ পিস তালের বীজ (আঁটি) বপন করা হয়েছে। মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করেন মহাদেবপুর উপজেলা গেটকা প্রজেক্ট লোকমর্চা কমিটির চেয়ার পারসন ও সাংবাদিক লিয়াকত আলী বাবলু এবং উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা হাসান আলী। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) ও ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন জেন্ডার ইক্যুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্পের অধীনে গঠিত উত্তরগ্রাম ইউনিয়ন লোকমোর্চা কমিটির সদস্যরা এই বৃক্ষ রোপণ কার্যক্রমের আয়োজন করে। বৃক্ষ রোপণ কার্যক্রমের উদ্বোধন করে প্রধান অতিথি বলেন, গ্রামীণ সড়কে বৃক্ষরোপণ কার্যক্রম বর্তমানে সময়োপযোগী পদক্ষেপ। আরও উপস্থিত ছিলেন, উত্তরগ্রাম ইউনিয়ন লোকমোর্চা কমিটির সভাপতি কাজী আব্দুস সোবহান, বিএসডিও’র গেটকা প্রকল্পের মহাদেবপুর উপজেলা সমন্বয়কারী ময়না রাণী, প্রজেক্ট অ্যাসিস্টেন্ট মিলন লাকড়া, সুমিতা দেবনাথ, ইউথ লিডারদের মধ্যে বুলবুলি রানী, সোহান, মৌসুমী ,উত্তর গ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য জিলহজ উদ্দিন, রঞ্জনা বেগম, সাইদুর রহমান, আনিসুর রহমান প্রমুখ।
