পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরণ

পত্নীতলা প্রতিনিধি

রাজশাহী কৃষি উন্নয়ন বাংক পত্নীতলা শাখায় প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজশাহী কৃষি উন্নয়ন বাংক পত্নীতলা শাখা, কৃষ্ণপুর শাখা ও মেছের বাজার শাখার আয়োজনে এ কৃষি ও পল্লী ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাকাব কৃষ্ণপুর শাখার ব্যবস্থাপক মনিশংকর রোয়াজার সঞ্চালনায় ও পত্নীতলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ লুৎফুল হায়দার (এস,পি,ও) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন। এসময় তিনি উপস্থিত ঋণ গ্রহীতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিনিময় এবং গ্রাহকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার- রাকাব নওগাঁর মোঃ রুহুল আমিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মোঃ তোহা মিঞা, রাকাব মেছের বাজার শাখার ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম, সোনালী ব্যাংক পত্নীতলার ব্যাবস্থাপক মোঃ মাহফুজুল হাসান, জনতা ব্যাংক ব্যাবস্থাপক মোঃ ফজলে রাব্বি সহ অনান্য সকল শাখার মাঠ কর্মকর্তাবৃন্দ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট