রাসিককে পৌর করের চেক হস্তান্তর করেছে রাকাব
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর চলতি অর্থবছরের পৌরকরের চেক হস্তান্তর করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নিকট রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পৌরকরের চেক হস্তান্তর করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিজিএম আবুল হাসনাত মোঃ নাজমুল কামাল। গতকাল বুধবার দুপুরে নগরভবনে এ চেক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নুর-ই-সাঈদ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এজিএম সৈয়দ খাইরুল ইসলাম, এসপিও রেজা তফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী সুইট কুমার উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
