সাংবাদিকদের সঙ্গে রাজশাহী রেঞ্জ ডিআইজির মতবিনিময় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবেনা: ডিআইজি
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন রেঞ্জ ডিআইজি মো. আশিক সাঈদ। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সাংবাদিকরা সমাজের নানা সমস্যার কথা উল্লেখ করে পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিজেদের মতামত ব্যক্ত করেন।
রেঞ্জ ডিআইজি তাদের বক্তব্য শুনে সেগুলো সমাধান করতে ও আইনি সেবা পেতে যাতে কাউকে ভোগান্তি পোহাতে না হয়, সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্নীতি বা অনিয়মের ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী আরআরএফ’র কমান্ডেন্ট অতিরিক্ত ডিআইজি দীন মোহাম্মদ, রাজশাহী পুলিশ সুপার মামুন অর রশিদ, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম, আরইউজের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত ও আরইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুকসহ অন্যান্য রেঞ্জ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
