রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৭, মাদক উদ্ধার
স্টাফ রিপোর্টার
রাজশাহী রেঞ্জের গত ২৪ ঘণ্টার অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবেদনে স্বস্তিদায়ক চিত্র উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে রেঞ্জাধীন এলাকায় খুন, খুনসহ ডাকাতি বা ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা কিংবা সাইবার সুরক্ষা আইনের মতো বড় কোনো অপরাধের ঘটনা ঘটেনি। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ এই সময়ে মোট ১৪৫টি অভিযান পরিচালনা করেছে। অভিযান চালিয়ে মোট ১৮৭ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে পরোয়ানা মূলে ৯৫ জন, সাজাপ্রাপ্ত ১৭ জন, তদন্তাধীন মামলায় ৭২ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য ৩ জন গ্রেফতার হয়েছেন। এছাড়াও মাদক ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ২৬ গ্রাম হেরোইন, ১০ বোতল ফায়ারড্রীল, ৫২৯ পিস ইয়াবা, ৪০২ পিস ট্যাপেন্টাডল, ১ কেজি ৩৬৬ গ্রাম গাঁজা, ১০টি চোলাইমদ এবং ২১০৫ লিটার ঝাঁওয়া উদ্ধার করা হয়েছে, তবে কোনো চোরাচালান পণ্য উদ্ধারের ঘটনা ঘটেনি। এই সময়ে চুরি ৪টি, নারী ও শিশু নির্যাতন ৩টি এবং অন্যান্য খাতে ৬১টিসহ মোট ৬৮টি মামলা নথিভুক্ত হয়েছে এবং ৪টি অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১,১৮১ জন এবং চলতি মাসে এ পর্যন্ত ১৩,২০৫ জন নাগরিককে সেবা প্রদান করা হয়েছে।
