চারঘাটের কমিউনিটি ক্লিনিকগুলোতে অনিয়মে সেবাবঞ্চিত মানুষ
মাইনুল হক সান্টু, চারঘাট:
রাজশাহীর চারঘাট উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলো দীর্ঘদিন ধরে ঔষুধ সংকট এবং অনিয়মের কারনে ব্যহত হচ্ছে চিকিৎসাসেবা। চিকিৎসা নিতে এসে প্রয়োজনীয় ঔষুধ ও সেবা না পেয়ে চরম দুর্ভোগে পড়ছেন সাধারন মানুষেরা। বিশেষ করে গ্রামের দারিদ্র ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র সুত্রে জানা যায় প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌছে দেয়ার জন্য চারঘাট উপজেলার ৬টি ইউনিয়নে ২৩টি কমিউনিটি ক্লিনিক রযেছে। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ৩ জন করে স্বাস্থ্যসেবা কর্মী সেবা প্রদানের জন্য নিয়োজিত রয়েছেন। তবে বেশির ভাগ ক্ষেত্রে রয়েছে এক থেকে দুইজন। গত রবিবার (১০ মে) কমিউনিটি ক্লিনিকগুলো সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় ৭ মাস যাবৎ নেই ক্লিনিকগুলোতে কোন ঔষুধ। জ¦র, কাশি, স্বর্দি, গ্যাস্টিক, ব্যাথানাশক ঔষুধসহ প্রায় ২২ রকমের ঔষুধ থাকার কথা এই কমিউনিটি ক্লিনিকগুলোতে। ঔষুধ না থাকায় এই রোগীদের বাইরে থেকে অতিরিক্ত খরচ করে প্রয়োজনীয় ঔষুধগুলো কিনতে হচ্ছে। এতে অনেক পরিবারকে চিকিৎসা ব্যয় মিটাতে হিমশিম খেতে হচ্ছে।
রবিবার সকালে সরেজমিনে নিমপাড়া ও ভায়ালক্ষীপুর কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, নিধারিত সময়ের পরে ক্লিনিকগুলো বন্ধ রয়েছে। কোথাও স্বাস্থ্য কর্মী অনুপস্থিত আবার কোথাও কোথাও একজন কর্মী দিয়ে পুরো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অনেক রোগী চিকিৎসা না পেয়ে চলে যাচ্ছেন।
ভায়ালক্ষীপুর ইউনিয়নের গ্রামের বাসিন্দা সালেহা বেগম জানান, নিয়মিত ক্লিনিক খোলা না থাকায় জরুরি সময়ে স্বাস্থ্যসেবা নেয়া কঠিন হয়ে গেছে। গর্ভবতী নারী, শিশু ও বয়স্ক রোগীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। ভায়ালক্ষীপুর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপি শামরোজ সুলতানা জানান, গত সেপ্টেম্বার মাসে সর্বশেষ ঔষুধ পেয়েছি। এরপর থেকে আর ঔষুধ সরবরাহ নেই। ফরে রোগীদের চাপ ও ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। পাশাপাশি জনবল সংকট থাকায় একাধিক দ্বায়িত্ব পালন করতে হয়। বিভিন্ন প্রশিক্ষন ও সরকারী দ্বায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় ক্লিনিক বন্ধ রাখতে হয়।
স্থানীয় সচেতন মহলের মতে,কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপুর্ন অংশ। প্রত্যন্ত অঞ্চলে সাধারন মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা পৌছে দিতেই গড়ে তোলা হয়েছিল এই কমিউনিটি ক্লিনিক। কিন্তু পর্যাপ্ত জনবল ও নিয়মিত ঔষুধ সরবরাহ নিশ্চিত না হওয়ায় কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারন মানুষেরা। তাই দ্রুত ঔষুধ সরবরাহ নিশ্চিত, নিয়মিত ক্লিনিকগুলো খোলা রাখা ও পর্যাপ্ত জনবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।
এব্যাপারে চারঘাট উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তৌফিক রেজা জানান, সরকারীভাবে সীমিত ঔষুধ সরবরাহ রয়েছে। বিষয়টি উর্ধ্বোতন কর্মকর্তাকে অবগত করা হয়েছে। সংকট দুর করার চেষ্টা চলছে। দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন তিনি।
