বাগমারায় চুরি করতে এসে মোটরসাইকেল ফেলে পালিয়েছে চোর

স্টাফ রিপোর্টর, বাগমারা :

রাজশাহীর বাগমারায় চুরি করতে এসে মোটর সাইকেল রেখে চোর পালিয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর রাতে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের চাইসারা কালিতলায়। কালতলায় বেশ কয়েকটি দোকান ছিল। রাত একটি দোকানে চোরেরা ৩০ হাজার টাকা নেয়। বিষয়টি স্থানীয়রা টের পেলে স্থানীয়দের ধাওয়ায় দুই মোটর সাইকেলের একটি বিকল হওয়ায় নম্বরবিহীন গাড়ি রেখে একটি নিয়ে পালায় তিনজন

 অপর গাড়ির দুই জন দৌড়ে পালাইয়াছে।  এদিকে বিষয়টি জানা জানি হলে মোটরসাইকেলের খোঁজ মিলেছে। চোরেরা ওই গাড়িটি চুরি করে এনেই দোষকর্মে লিপ্ত হয়েছিল বলে জানা গেছে। এ ব্যাপারে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার রবিউল ইসলাম বলেন, চুরি   ও মোটরসাইকেলের বিষয় তারা জানেন। বিষয়টি  তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট