রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) ও দামকুড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজশাহী জেলার বাগমারা থানার দক্ষিণ জামালপুর (বর্তমানে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম টুলটুলিপাড়া) গ্রামের আহাদ আলীর ছেলে মো: সম্রাট হোসেন (৩৬) এবং দামকুড়া থানার গোবিন্দপুর গ্রামের মো: আব্দুর রশিদের ছেলে মো: রেজাউল করিম (২৯)। উভয়ই বর্তমানে রাজশাহীতে বসবাস করেন।

গতকাল ৯ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম টুলটুলিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সম্রাটকে এবং একই তারিখ রাত আনুমানিক ৮ টার দিকে দামকুড়া থানার গোবিন্দপুর এলাকা থেকে রেজাউলকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে আবিরের কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ৮শ টাকা জব্দ করা হয়। অন্যদিকে রেজাউলের কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *