তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তানোর প্রতিনিধি

রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের দমদমা গ্রামে বাড়ির বারান্দা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের দমদমা গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। মৃত গৃহবধূর নাম হাসিনা বিবি (৩৯)। তিনি দমদমা গ্রামের সাজ্জাদ হোসেন সাজুর ২য় স্ত্রী।

তানোর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে প্রতিদিনের মত রাজমিস্ত্রির কাজে বেরিয়ে যান সাজ্জাদ হোসেন সাজু। যেখানে কাজ করছিলেন তিনি সেখান থেকে ঝাঁকা নিতে বাড়িতে এসে বাড়ির বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্ত্রী হাসিনা বিবিকে। পরে লোকজন ডাকাডাকি করলে প্রতিবেশিরা এগিয়ে এসে পুলিশে খবর দেন। স্থানীয়দের দেয়া খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করেন। সাজুর প্রথম স্ত্রী ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়ে কয়েক বছর আগে মারা যান। প্রথম পক্ষের ৮ বছরের একটি মেয়ে রয়েছে তাঁর। ২ বছর আগে সাজুর সঙ্গে হাসিনার বিয়ে হয়। তানোর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই আজহার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে হত্যা নাকি এটি আত্মহত্যা পরিষ্কার হবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট