পোরশায় প্রশাসনের সাথে কুসংস্কার ও অপচিকিৎসা রোধে সেমিনার

পোরশা প্রতিনিধি

নওগাঁর পোরশায় কুসংস্কার, অন্ধবিশ্বাস ও অপচিকিৎসা রোধে স্থানীয় গ্রাম্য কবিরাজ, ওঝা ও গ্রাম্য পুলিশদের নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। সেমিনারে সভাপতির বক্তব্যে ইউএনও রাকিবুল ইসলাম বলেন, পোরশা উপজেলায় কোন ধরনের অপচিকিৎসা চলতে দেওয়া হবে না। ভুয়া চিকিৎসার নামে যারা সাধারণ মানুষের সাথে প্রতারণা করছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “প্রশাসন হিসেবে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণের জীবন ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাও আমাদের অন্যতম লক্ষ্য। অপচিকিৎসা বন্ধে প্রয়োজন সামাজিক আন্দোলন ও মানসিকতার পরিবর্তন। এ বিষয়ে সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. কামাল উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান  এছাড়াও স্থানীয় প্রায় শতাধিক কবিরাজ, ওঝা ও গ্রাম্য পুলিশ সদস্য সেমিনারে অংশ নেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট