লালপুরে নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন বিষয়ে নারী সমাবেশ

তথ্যবিবরণী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন ও অগ্রাধিকারমূলক কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষ্যে নাটোরের লালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার লালপুর উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু এবং লালপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার। নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নাটোরের জেলা তথ্য অফিসার আ. আউয়াল। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন বাবু।

সমাবেশে বক্তারা বর্তমান সরকারের নির্বাচনি ইশতাহারে অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন কর্মসূচি ও এর বাস্তবায়ন বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের লক্ষ্য, উদ্দেশ্য ও সম্ভাব্য সুফল সম্পর্কে উপস্থিত নারীদের অবহিত করা হয়। এছাড়া সমাবেশে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকদ্রব্যের বিস্তার রোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করা হয়। বাল্যবিবাহ ও মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি এসব সামাজিক সমস্যা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট