সিংড়ায় ৬৯ চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস
সিংড়া প্রতিনিধি
নাটোরের সিংড়ায় ৬৯টি চায়না দুয়ারি জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুমের উপস্থিতিতে উপজেলা মৎস্য বিভাগের সহায়তায় অভিযানে প্রায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন।
