জন্মাষ্টমী উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্র

স্টাফ রিপোর্টার

শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহী মহানগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার  বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর কমিটির উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাহফুজুর রহমান রিটন মহোদয়। এ সময় বৃষ্টি শুরু হলেও তিনি বৃষ্টিতে ভিজেই শোভাযাত্রায় যোগ দেন এবং আয়োজকদের সঙ্গে র‌্যালিতে অংশগ্রহণ করেন। তাঁর এভাবে শোভাযাত্রায় অংশগ্রহণে উপস্থিত নেতাকর্মী ও অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

জন্মাষ্টমী উপলক্ষে তিনি সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। শোভাযাত্রায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর কমিটির নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট