বিভিন্ন মহলের শোক প্রবিণ সাংবাদিক সাইদুর রহমান মারা গেছেন

স্টাফ রিপোর্টার

ভাষাসৈনিক আতাউর রহমানের পুত্র এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাদার বখ্শের নাতি, রাজশাহীর প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার ভোর ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। সাইদুর রহমান রাজশাহীর সাংবাদিকতায় দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন। তিনি দীর্ঘ সময় রাজশাহী প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি রাজশাহীর সামাজিক ও পেশাজীবী অঙ্গনেও পরিচিত ছিলেন। সাইদুর রহমানের জানাযা নামাজ গতকাল সোমবার বাদ আসর হযরত শাহ মখদুম রূপোস (রহ.) দরগা মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাযায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরইউজে’র শোক প্রকাশ : তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ। এক শোকবার্তায় তারা মরহুম সাইদুর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাজশাহী এডিটরস ফোরামের শোক : ভাষাসৈনিক আতাউর রহমানের পুত্র এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাদার বখ্শের নাতি, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী এডটিরস ফোরামের সভাপতি লিয়াকত আলী, সম্পাদক, দৈনিক সোনালী সংবাদ, সহ-সভাপতি ও আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু, সম্পাদক, রাজশাহী সংবাদ, যুগ্ম সম্পাদক ও দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সম্পাদক দৈনিক সানশাইন, দপ্তর সম্পাদক ইয়াকুব শিকদার, সম্পাদক, গণধ্বনি প্রতিদিন, নির্বাহী সদস্য এসএম কাদের       দৈনিক বার্তা, আকবারুল হাসান মিল্লাত, সম্পাদক দৈনিক সোনার দেশ এবং ড. মোহাম্মাদ আবু ইউসুফ সেলিম সম্পাদক, দৈনিক উপচার,এনায়েত করিম, সম্পাদক, উত্তরা প্রতিদিন,মজিবুল হক বকু সম্পাদক, দৈনিক রাজবার্তা। এক যৌথ শোকবার্তায় তারা মরহুম সাইদুর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাসিক প্রশাসকের শোক : পাঠানপাড়া নিবাসী ও রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। গতকাল এক শোক বার্তায় রাসিক প্রশাসক মরহুম সাইদুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। শোক বার্তায় রাসিক প্রশাসক বলেন, “রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো। তাঁর মৃত্যুতে রাজশাহীর সাংবাদিকতা অঙ্গন একজন অভিজ্ঞ ও নিবেদিত প্রাণ সাংবাদিককে হারালো। তাঁর দীর্ঘদিনের কর্মময় জীবন ও সাংবাদিকতায় অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।” জেলা পরিষদের প্রশাসকের শোক : রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। গতকাল এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, মো. সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর কর্মময় জীবন ও সাংবাদিকতায় অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি মহান আল্লাহর কাছে মরহুমের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট