পরিবর্তন হচ্ছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের নাম বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়াম নামকরণ করা হবে
স্টাফ রিপোর্টার
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার জন্য খুব দ্রুত বিভিন্ন স্টেডিয়াম যেগুলো জরাজীর্ন অবস্থায় আছে সেগুলো সংস্কার করা হবে। প্রধানমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীর সাথে আমার আলোচনা হয়েছে। রাজশাহীর বিভাগীয় যে স্টেডিয়াম রয়েছে সেটি আমাদের প্রিয় সন্তান মুক্তিযুদ্ধে যিনি রাজশাহীর মাটিতে শাহাদাত বরণ করেছিলেন সেই বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর। সেই স্টেডিয়ামকে আমরা বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর নামে নামকরণ করে সেখানে নতুন করে ফ্লাডলাইট, টি-২০ ম্যাচের আয়োজন করা হবে। রাজশাহীতে আন্তর্জাতিকমানের ফুটবল এবং অন্যান্য খেলাকে নিয়ে রাজশাহীর সমৃদ্ধি আরো বৃদ্ধি করা হবে।
মন্ত্রী আরও বলেন, আমাদের ছোটমনিরা ভবিষ্যতে জাতির নেতৃত্ব দিবে। সেই প্রত্যাশা নিয়ে আজকের এই প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার বিকেলে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব জাতিকে সকল দিক থেকে এগিয়ে নেওয়ার জন্যই এই প্রতিযোগীতার আয়োজন করেছেন। আমাদের প্রিয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিশোর কুড়ি দিয়ে এর যাত্রা শুরু করেছিলেন। তৎকালীন সময়ে ছোট নবীন শিল্পীদের সৃষ্টি হয়েছিল। আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এটিকে আরও বেগবান করেছিলে। আমরা আশা করছি এই আয়োজন এর মধ্য দিয়ে আমাদের ছোটমনিরা জাতীয় পতাকাকে বিশ্বের দরবারে তুলে ধরবে।
সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী-৩ আসনের এমপি এ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের এমপি অধ্যাপক নজরুল মন্ডল, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ, রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এ্যাড. এরশাদ আলী ঈশা, আরএমপির অতিরিক্ত কমিশনার আল মামুন, ডিআইজি অফিসের পুলিশ সুপার (প্রশসিন ও অর্থ) মোহাম্মদ শাহজাহান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাঃ সবুর আলী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে খেলায় বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ক্ষুধে খেলোয়াড়রা মন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এদিকে, রাজশাহীতে বালক বালিকাদের নতুন কুঁড়ি স্পোর্টস ৮টি ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। গতকাল শুক্রবার (৯মে) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সমাপনী দিনে বালক বিভাগে ক্রিকেটে পবা ও বালিকা বিভাগে গোদাগাড়ী চ্যাম্পিয়ন হয়েছে। বালক ফুটবলে বাগমারা উপজেলা ৪-০ গোলে পবা উপজেলাকে, বালিকা বিভাগে চারঘাট ৩-০ গোলে বোয়ালিয়া মডেল থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বালক কাবাডি প্রতিযোগিতায় পবা উপজেলা ৩৩-৫ পয়েন্টে বোয়ালিয়া মডেল থানাকে ও বালিকা কাবাডি বিভাগেও পবা উপজেলা ৪৭-১০ পয়েন্টে বাগমারা উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। দাবা বালিকায় সামিয়া ফারজানা, বালকে মুমিনুল, বালিকা ব্যাডমিন্টন এককে নাফিজা,দ্বৈতে শ্রাবন্তী সরকার,বালক এককে মোঃ শাহাদত আলম, দ্বৈতে সাদমান সাকি ও আবু জাবের যোহা চ্যাম্পিয়ন হয়েছে। অ্যাথলেটিক বালিকা ১০০ মিটার দৌড়ে মোসাঃ ফাতেমা খাতুন, ২০০ মিটার দৌড়ে মোসাঃ মাহিয়া খাতুন ১ম, দৈর্ঘ লাফ বালিকা বিভাগে সাকিরা খাতুন, বালক অ্যাথলেটিকে ১০০ মিটার দৌড়ে শাহরিয়ার, ২০০ মিটার দৌড়ে রিয়াদ আলী, বালক দৈর্ঘ লাফে আশরাফুল ও সাঁতার বালিকায় ৫০ মিটার ফ্রি স্টাইলে ফারহানা, ৫০ মিটার ব্যাক স্টোকে প্রমিতি গিনি মার্ডি ,৫০ মিটার বেষ্ট স্টোকে প্রতিিিত গিনি মার্ডি, ৫০ মিটার প্রজাপতিতে সোনিয়া, বালক বিভাগে ৫০মিটার ফ্রি স্টাইলে সাইনুল ইসলাম সবুজ, ৫০ মিটার ব্যাক স্টোকে মাইনুল, ৫০ মিটার প্রজাপতিতে তামিম মুনশি ও ৫০ মিটার ব্রেস্ট স্টোকে সিদ্ধার্থ কুমার ঘোস ১ম স্থান অর্জন করে। কাবাডি বালিকায় পবার বীনা হেব্রম , বালকে মাসুম হোসেন, বালক বিভাগে ক্রিকেটে বোয়ালিয়ার সাদিদ ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন ও মতিহারের তাজবি টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন। বালিকা ক্রিকেটে পবার মায়া টুর্নামেন্ট সেরা, গোদাগাড়রি হামিদা, ফুটবল বালিকাতে চারঘাােটর সাকিরা খাতুন ও বালকে সামিউল ইসলাম ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন।
