নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭
স্টাফ রিপের্টাার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ৭ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ওয়ারেন্টভুক্ত ৪ জন এবং অন্যান্য মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
