নগরীতে বিভিন্ন দাবিতে রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার
প্রেসক্রিপশন এর ছবি তোলা বন্ধ, সার্ভে বন্ধ,বর্তমান বাজারমূল্যের সাথে সমন্বয় রেখে সামঞ্জস্যপূর্ন বেতন কাঠামো নির্মান, টি,এ/ডি,এ বৃদ্ধি ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের জন্য চাকুরীর সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়নের দাবিতে নগরীতে মানববন্ধন করেছে রিপ্রেজেন্টেটিভরা। গতকাল বৃহস্পতিবার রাজশাহী বিভাগ ফারিয়ার উদ্যোগে মহানগর ও জেলা ফারিয়ার আয়োজনে রাজশাহী মেডিকেলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ফারিয়ার সুযোগ্য সভাপতি শামস নয়ন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার বিপ্লবী সভাপতি হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগ ফারিয়ার সভাপতি মোঃ খাইরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া’র স্থায়ী পরিষদ সদস্য আব্দুল্লাহেল বাকী, জামিউল হক সোহেল, রাজশাহী মহানগর ফারিয়ার সাধারণ সম্পাদক মাসুদ আলম নয়ন ও রাজশাহী জেলা ফারিয়ার সিনিঃ সহ সভাপতি আবু মাসুদ রানা প্রমুখ।
