বাগমারায় কীটনাশক দোকানের মালিককে জরিমানা
স্টাফ রিপোর্টার, বাগমারা
রাজশাহীর বাগমারার তাহেরপুর বাজারে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের অভিযোগে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাজারের সবুজ বিপনি’ নামে কীটনাশক দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। তাহেরপুর এলাকার সবুজ বিপনি’র সত্ত্বাধিকারী হাফিজুর রহমানকে এই জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের অভিযোগে দোষ স্বীকার করলে আদালত সত্ত্বাধিকারী হাফিজুর রহমানের জরিমানা আদায় করেন। সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ।
