বাগমারায় চোলাই মদ ও গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
রাজশাহীর বাগমারা উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদ ও গাঁজাসহ অজয়কুমারকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫)। এ সময় মাদক মাপার কাজে ব্যবহৃত একটি ডিজিটাল ওয়েট মেশিনও জব্দ করা হয়।
এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার ৬ সকাল ৯টার দিকে বাগমারা থানাধীন হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পূর্ব পাশে জনৈক অজয়কুমারের বাড়িতে মাদক বিক্রি হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এসআরবি। অভিযানে অজয়কুমারকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদকদ্রব্য জব্দ করা হয়। জব্দ তালিকা অনুযায়ী, ১৪ লিটার দেশীয় চোলাই মদ, ১ কেজি ৭৮৫ গ্রাম গাঁজা এবং একটি ডিজিটাল ওয়েট মেশিন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার অজয়কুমার বাগমারা থানার হাটগাঙ্গোপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম অনিল কুমার। এ ঘটনায় অজয়কুমারের বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
