নগরীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম থানা পুলিশ। গতকাল রাত আনুমানিক ৩টায় শাহমখদুম থানাধীন দক্ষিণ নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মো. হাসিবুল ইসলাম ওরফে পলাশ (৩৩) কে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি দক্ষিণ নওদাপাড়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে এবং কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ১৭ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক। শাহমখদুম থানায় গত ১৯ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট