নগরীতে ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের ড্রাফট
নগরীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগ ২০২৬-এর প্লেয়ার ড্রাফট ও টিম অকশন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টায় নগরের মাস্টারশেফ চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। আয়োজনে ৮টি দলের অংশগ্রহণে খেলোয়াড় নির্বাচন ও দল গঠনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো—কাদিরগঞ্জ স্পোর্টিং ক্লাব, সান স্মৃতি সংঘ রাজশাহী-রাজারহাটা, জামান এন্টারপ্রাইজ, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, পাওয়ার হিটার, ইয়ুথ টিম-বাজারহাট, কারিগরপাড়া ফাইটার্স এবং ডব্লিউএটিটিএস ইন্টারন্যাশনাল-শাহ মখদুম পাড়া।
টুর্নামেন্টের খেলাগুলো রাজশাহী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। তবে খেলার নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। আয়োজকরা জানিয়েছেন, সম্ভাব্য খেলার তারিখ পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জামানি সুমন, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমাদাদুল হক লিমন এবং রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মিলন।
