রুয়েটে নবনিযুক্ত প্রভাষকদের ফাউন্ডেশন ট্রেনিং’র সমাপনী

শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, “একজন শিক্ষকের দায়িত্ব ৯ টা থেকে ৫ টা পর্যন্ত অফিসে কাজ করার মধ্যে সীমাবদ্ধ নয়। আপনাদেরকে পড়াশোনার ও পাঠদানের পাশাপাশি গবেষণাতেও যথেষ্ট সময় দিতে হবে। আমরা চাইব, আপনারা অন্তত ২৫ শতাংশ সময় গবেষণা কাজে ব্যয় করেন। আর এর মধ্য দিয়েই আমরা একই সঙ্গে পাঠদানের উৎকর্ষের পাশাপাশি গবেষণাতেও সাফল্য অর্জন করতে পারব।”

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নবনিযুক্ত ৪৭ জন প্রভাষকবৃন্দের অংশগ্রহণে সপ্তাহব্যাপী ‘ফাউন্ডেশন ট্রেনিং’ শেষে সোমবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। প্রশাসন ভবনের কনফারেন্স রুমে এই ট্রেনিং সেশনের আয়োজন করে প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি)।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন বলেন, “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের সুসম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য রয়েছে টিচিং লার্নিং প্রসেস। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আল-আমিন-আল-আজাদউল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট