বাউয়েট শিক্ষার্থীর জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য অর্জন
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফারহান বিন হাসনাত জাতীয় পর্যায়ের জুডো ক্রীড়া প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক অর্জন করেন। গত ১৯-২১ নভেম্বর ২০২৬ তারিখে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েটের ওই শিক্ষার্থী ১০০ কেজি ও ওপেন ওয়েট উভয় ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক লাভ করেন।
এ উপলক্ষে বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. লুৎফর রহমান পদকজয়ী শিক্ষার্থীকে অভিনন্দন জানান এবং তাঁর হাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন। ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াক্ষেত্রে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার জন্য তিনি উৎসাহিত করেন। প্রেস বিজ্ঞপ্তি
