সৃজনশীল অর্থনীতিতে বাড়বে  কর্মসংস্থান: অর্থমন্ত্রী      

সৃজনশীল অর্থনীতির বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার। এ খাতে বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে বিনিয়োগ বাড়াতে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, এসএমই খাতে অর্থায়নের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সরকার অর্থনীতিকে গণতান্ত্রিক করতে চায়। এ জন্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ বাড়াতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে। এ খাতে বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যাংকগুলোকে নিজস্ব উদ্যোগে এসএমই খাতে বিনিয়োগ বাড়াতে হবে। উল্লেখ্য, ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। মেলায় দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রির পাশাপাশি উদ্যোক্তাদের জন্য নতুন বাজার সৃষ্টি এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হচ্ছে। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট