পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার প্রয়োজন নেই : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আমাদের পার্শ্ববর্তী কোনো দেশ থেকে গরু আনার প্রয়োজন নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, এ বছর কোরবানির জন্য দেশে প্রায় এক কোটি ২৩ লাখ গবাদিপশু প্রস্তুত রয়েছে, যেখানে চাহিদা প্রায় এক কোটি এক লাখ। ফলে কোরবানির পশুর পর্যাপ্ত মজুদ রয়েছে।শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গাবতলী গবাদিপশুর হাট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, দেশে কোরবানির পশুর পর্যাপ্ত মজুদ রয়েছে। তাই স্থানীয় খামারিদের স্বার্থ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে।তিনি আরও বলেন, স্থানীয় খামারিরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন, সেটি আমাদের সবার খেয়াল রাখতে হবে।সীমান্ত দিয়ে অবৈধভাবে গবাদিপশু প্রবেশ ঠেকাতে ইতোমধ্যে বিজিবিসহ প্রশাসনের সব পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় প্রতিমন্ত্রী হাটে স্থাপিত ভেটেরিনারি মেডিকেল সেন্টার পরিদর্শন করেন। পরে গরুর হাট ঘুরে দেখেন প্রতিমন্ত্রী।তিনি জানান, পশু অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসা দিতে মেডিকেল টিম প্রস্তুত রয়েছে এবং ইতোমধ্যে কয়েকটি পশুকে চিকিৎসা দেওয়া হয়েছে।প্রতিমন্ত্রী আরও বলেন, কোরবানিকে কেন্দ্র করে ক্ষুদ্র উদ্যোক্তা, প্রান্তিক খামারি ও সাধারণ মানুষ যারা যত্ন করে পশু লালন-পালন করেন, তারা যেন নির্বিঘ্নে পশু বিক্রি করতে পারেন, সেজন্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সরেজমিন কাজ করছেন। সূত্র: বিডি প্রতিদিন

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট