চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর এলাকায় এ ঘটনা ঘটে।  শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- হাউসনগর গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলি বেগম ও তাদের মেয়ে লিমা খাতুন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে নিজ বাড়ি সংলগ্ন একটি দোকানঘর খুলছিলেন মিলি বেগম। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার মেয়ে লিমা খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট