রাজশাহীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩
স্টাফ রিপোর্টার
রাজশাহীর পবা উপজেলার ওবায়ের মোড়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃষ্টির মধ্যে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে বাস দুটির সামনের অংশসহ বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় বাসের চালক, হেলপার ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নগরীর শাহমখদুম থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।
