নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
নিয়ামতপুর প্রতিনিধি
নওগাঁ জেলারনিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের কুতুবপুর গ্রামে বুধবার সকাল নয়টার দিকে লাবনী নামের ১৬ বছর বয়সের গৃহবধূ পারিবারিক কলহের জেরে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। লাবনী দাশ এর পিতার নাম শ্যামল দাস তার গ্রামের বাড়ি সদর ইউনিয়নের বালা হোর গ্রামে। প্রত্যক্ষদর্শী ও লাবনীর পরিবারের পক্ষ থেকে বলা হয় আগের কয়েকদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এর মধ্যে ফাঁকা বাড়িতে মাটির দোতলা ঘরের তীরের সাথে ওড়না পেচিয়ে বুধবার সকাল নটার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।লাবনীর দুই বছর আগে বিয়ে হয় তাদের কোন সন্তান-সন্ততি ছিল না। বিষয়টি জানাজানি হলে লাবনীর মৃতদেহ নিয়ে আশপাশের হাতুড়ে কবিরাজদের কাছে নিয়ে যাওয়া হয় সেখানে মৃত্যু নিশ্চিত জেনে অনেক পরে তার পরিবারকে খবর দেয়া হয় থানা কম পাউন্ডে আহাজারীর সময় কথাগুলো বলছিল। খবর পেয়ে লাশ নিয়ে থানায় এনে ময়নাতদন্তের জন্য নওগাঁ প্রেরণের প্রস্তুতি ছিল। এ ব্যাপারে নিয়ামতপুর থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করার অব্যাহত রয়েছে।
