নগরীতে বার্ষিক বনসাই প্রদর্শনী উদ্বোধন

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে ২৪তম বার্ষিক বনসাই প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরীর আরডিএ পার্কের সামনে রাজশাহী বনসাই সোসাইটির আয়োজনে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পর্যটন বিশেষজ্ঞ ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব জাভেদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. আখতারুজ্জামান খান চৌধুরী।

স্বাগত বক্তব্য দেন রাজশাহী বনসাই সোসাইটির সাধারণ সম্পাদক সারোয়ার মুর্শেদ। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনটির সহ-সভাপতি রেহানা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বনসাই সোসাইটির সভাপতি সৈয়দ মাহফুজ-ই-তোহিদ টুটু। বনসাই শিল্প প্রকৃতির সৌন্দর্য, সৃজনশীলতা ও নান্দনিকতার এক অনন্য প্রকাশ। ছোট পরিসরে গাছের স্বাভাবিক আকৃতি ও সৌন্দর্য ফুটিয়ে তোলার এই শিল্প প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা এবং বৃক্ষ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট