তানোরে ঋণের কিস্তি দিতে দেরি করায় গ্রাহকের ট্রাক আটক

তানোর প্রতিনিধি :

রাজশাহীর তানোরের মুন্ডুমালা মহিলা সমবায় সমিতির ঋণের দুমাসের কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ায় ঋণ গ্রহিতার ট্রাক আটক করেছেন সমিতির কর্মকর্তা–কর্মচারীরা। তারা তাকে টাকা পরিশোধের জন্য ভয়ভীতি ও প্রাণনাশের হুমকিও দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে জীবীকা নির্বাহের একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা ঋণ গ্রহিতার মানসিক ভারসাম্য হারানোর আশঙ্কা। ঋণ গ্রহণের সময় কৌশলে ও প্রতারণার মাধ্যমে নাসির উদ্দিনের স্বাক্ষরিত ব্যাংকের ফাঁকা চেক ও তিনশ টাকা মুল্যর  নন– জুডিশিয়াল স্ট্যাম্প নেয়া হয়েছে। গত বুধবার তানোরের মুন্ডুমালা পৌর এলাকার সাদিপুর একটি পাম্পে তেল নিতে গেলে ট্রাক আটকের ঘটনা ঘটে।

আটক ট্রাক উদ্ধারের দাবিতে ভুক্তভোগী নাসির উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে বলা হয়েছে, মুন্ডুমালা মহিলা সমবায় সমিতি থেকে তিনি কিস্তিতে একটি মিনিট্রাক ক্রয় করেন। চুক্তি মোতাবেক পাঁচ বছর মেয়াদে প্রতি মাসে সমিতিকে ২৬ হাজার টাকা করে কিস্তি পরিশোধ করতে হবে। নাসির উদ্দিন প্রায় ৩৪ মাস  নিয়মিতভাবে প্রতি মাসে ২৬ হাজার টাকা করে কিস্তি পরিশোধ করে আসছেন।

বুধবার (১৪ অক্টোবর) সকালে গাড়ির চালক মআমিন আলী গ্যাসের সিলিন্ডার নিয়ে নাচোল হইতে মুন্ডুমালা বাজার সংলগ্ন মেসার্স বিশ্বাস ফিলিং স্টেশনে গাড়ির তেল নেবার জন্য গেলে সমিতির ম্যানেজার গাড়ির চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং গাড়িটি আটক করে রাখেন।পরবর্তীতে গাড়ি সেখানে রেখে চালককে হুমকি দিয়ে

এবিষয়ে জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কল গ্রহণ না করায় সমিতির সভাপতি উম্মে কুলসুম এর বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সমিতির ম্যানেজার সাইফুল  ইসলাম বলেন, তাদের গ্রাহক প্রায় ১ হাজার এবং ৪ জন স্টাফ রয়েছেন। তিনি বলেন, সমবায় সমিতির কার্যক্রম পরিচালনা করতে (এমআরএ) সনদ লাগে না। ফাঁকা ব্যাংক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ট্রাক দেয়া হয়েছে। সভাপতির নির্দেশে ট্রাক আটক করা হয়েছে।  নাসির উদ্দিন বলেন, তাকে নতুন ট্রাক দেয়ার কথা বলা হলেও রিকন্ডিশন ট্রাক দেয়া হয়। ট্রাক নেয়ার এক মাসের মধ্যে ট্রাকের ইঞ্জিন বিস্ফোরিত হয়, ইঞ্জিন ও বডি মেরামত করতে তার প্রায় ৪ লাখ টাকা খরচ ও দেড়মাস সময় লাগে সমিতি কোনো টাকা দেননি। এই সময়েও তিনি কিস্তি পরিশোধ করেছেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট