রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সড়ক পরিবহন  গ্রুপের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের ে সাক্ষাৎ

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার দুপুর ৩টায় নগরভবনে প্রশাসক  মহোদয়ের দপ্তর কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।  সাক্ষাৎকালে রাসিক প্রশাসক নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান ও মিষ্টিমুখ করান। এ সময় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নব নির্বাচিত কমিটির সভাপতি মাহবুবুর রশীদ শান্তনু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, সদস্য রায়হান মাহমুদ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট