২৮তম জাতীয় ক্রিকেট লীগে রাজশাহী ডিভিশনের জয়
স্পোর্টস রিপোর্টার
সফররত বরিশাল ডিভিশনকে ৮ উইকেটে হারিয়ে রাজশাহী ডিভিশন ১ম জয়ের সাদ পেল। ২৮ তম জাতীয় ক্রিকেট লীগে(এনসিএল) পর পর দুইটি খেলায় ড্র করে বরিশাল বিভাগকে ৮ উইকেটে হারিয়ে ১ম জয়ের সাদ পেল স্বাগতিক রাজশাহী ডিভিশন। গতকাল বুধবার ৪র্থ দিনের খেলা মধ্যভোজের আগেই মাত্র উইকেটে হারিয়ে জয় তুলে নেয় রাজশাহী ডিভিশন। ২য় ইনিংসে রাজশাহী পেস বোলার শফিউলের একটি দুরোন্ত স্পেলে বরিশালের বাকী উইকেট হারিয়ে ফেলে। ৮৬.৩ ওভারে বরিশাল ডিভিশনের সংগ্রহ ২৭৪ রান। দলের পক্ষে জায়াদ আবরার সর্বোচ্চ ৯১ রান করে। এছাড়াও ফজলে রাব্বী ৩৯ ও আব্দুল্লাহ ৩৪ রান করে। রাজশাহীর বোলারদের মধ্যে শফিউল ৫টি উইকেটের মধ্যে ৪র্থ দিনে ৩টি উইকেট নেন। সানজামুল ইসলাম ২টি ,নেহাদ ও মোহর শেখ ১টি করে উইকেট নেন। মাত্র ৪৭ রানের লক্ষ্য মাত্রায় ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটার সোহান দলীয় ও ব্যাক্তিগত ১ রানে আউট হলে ১স ইনিংসের ডবল সেঞ্চুরী করা নাইম আহমেদের উইকেট রাজশাহী ডিভিশন। দলীয় ১০ রানের ৮ রানে বোল্ড হন মইন খানের বলে। অধিনায়ক প্রিতম কুমার ও অপর উদ্বোধনী ব্যাটার সাব্বির হোসেন বাকী রান সংগ্রহ করতে ভুল করেন নি। সাব্বির হোসেন ২৩ ও অধিনায়ক প্রীতম কুমার ১৬ রান করে অপরাজিত থাকেন। ১০.৫ ওভারে ৪৯ রান তুলে জয় নিশ্চিত করে রাজশাহী ডিভিশন। ১ম খেলায় চট্রগাম ও ২য় খেলা খুলনার সাথে ড্র করার পর এটা রাজশাহী বিভাগের ১ম জয়। ৩য় রাউন্ডে জয়ের পর ৪পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে রাজশাহীর অবস্থান নিয়ে ২য় ও ৫ পয়েন্টে শীর্ষে অবস্থান করছে খুলনা ডিভিশন। খেলা শেষে পুরস্কার তুলে দেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাদ্দেদ জামানী সুমন। এ সময় ম্যাচ রেফারী সেলিম সাহেব, ন্যাশনাল ফরমান সাবেক জাতীয় ক্রিকেট খেলোয়াড় নাদিফ চৌধুরী, ভেন্যু ম্যনেজার মোঃ সাইফুল্লাহ খান জেমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
