বড়াইগ্রামে মানষিক  প্রতিবন্ধীর লাশ উদ্ধার

বড়াইগ্রাম প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ১দিন পর নেপিয়ার ঘাসের জমি থেকে রঞ্জু আহমেদ (৪০)নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার দিয়ার গাড়ফা গ্রামের শরীফ উদ্দিনের  জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রঞ্জু আহমেদ একই এলাকার মৃত সরুপ  আলীর ছেলে ও একজন বুদ্ধিপ্রতিবন্ধী।

স্থানীয়রা জানান, দিয়ার গাড়ফা গ্রামের রঞ্জু আহমেদ প্রতিদিনের মত গতকাল সকালে কলস নিয়ে পানি নিতে বাড়ি থেকে বের হয়। বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। সকালে স্থানীয় কৃষক শরীফ উদ্দিন তার  জমিতে গেলে সেখানে রঞ্জুর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তিনি ঘটনাটি এলাকাবাসী সহ পুলিশকে খবর দেয়।

বড়াইগ্ৰাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়। প্রাথমিকভাবে পুলিশের  এটা একটা হত্যাকান্ড ধারনা করা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত কাজ শুরু করেছে পুলিশ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট