জাতীয় ক্রিকেট লীগের ফল

স্পোর্টস রিপোর্টার

স্বাগতিক রাজশাহী লিড নিয়েছে ১৯৫ রানে। ২৮তম জাতীয় ক্রিকেট লীগ(এনসিএল) রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্টিত ৪ দিনের ম্যাচে ২য় দিনে ১ম ইনিংশে স্বাগতিক রাজশাহী ডিভিশন ২৩০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে নাইম আহমেদের শতকের সুবাদে গতকাল সোমবার ৯২ ওভার খেলে ৫ উইকেটে সংগ্রহ করে ৪২৪ রান করে ১৯৫ রানে লিড নিয়েছে। দলের পক্ষে হাবিবুর সোহান ৬২ বলে ৩৯ , নাইম আহমেদ অপরাজিত  ২৩৩ বলে ১৭৬, প্রেম কুমার ৩২ বলে  ২৬, সাব্বির রোমান ১১৮ বলে ৮৬, শাখির শুভ্র ২৯ বলে ২৩ ও মেহরোব হোসেন অপরাজিত ৬৮ বলে ৫৭ রান করে। বরিশালের পক্ষে অভি আহমেদ ৭২ ও রুয়েল মিয়া ৮৯ রানে ২টি করে উইকেট নেন। এছাড়াও মইন খান ১০৮ রানে ১টি উইকেট নেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট