বড়াইগ্রামে মারধরের অভিযোগ
বড়াইগ্রাম প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে রাস্তায় রশি ফেলে পথরুদ্ধ করে মারপিটের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে। জানা যায়,উপজেলার দৌগাছি গ্রামে গোস্তো দোকানের কর্মচারী কালাম তিনি সকালে বাড়ি থেকে গোধড়া বাজারে গোস্তের দোকানে যাওয়ার পথে মশিন্দা এলাকায় পৌঁছালে রাস্তায় রশি ফেলে তার মোটরসাইকেলের পথরুদ্ধ করে মোটরসাইকেল ভাংচুর মারপিট ও তার কাছে থাকা আড়াই লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলেন কয়েন বাজারে গোস্তের দোকানদার ফারুক ও মামুনের বিরুদ্ধে।পরে কালামকে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কালাম আরও বলেন ফারুকের কয়েন বাজারে গোস্তের দোকানে কর্মচারী ছিলেন তার কাছ থেকে চলে আসছি যার কারনে বিভিন্ন সময়ে হুমকি ধামকি দিয়ে আসছিলেন যার কারনে আজকে এই ঘটনা ঘটনায়। এই বিষয়ে অভিযুক্ত ফারুকের কাছে জানতে চাইলে তিনি এই ঘটনার সাথে জড়িত নই বলেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে
